আন্তর্জাতিক খবর
প্রধান খবর

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গণপরিবহন চলবে বিনামূল্যে

চলমান যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে তীব্র জ্বালানি সংকটও দেখা দিচ্ছে বিভিন্ন দেশে।

এই পরিস্থিতি মোকাবেলায় বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। দেশটির রাজধানী ইসলামাবাদে আগামী শনিবার থেকে সব ধরনের সরকারি গণপরিবহন বিনামূল্যে চলাচল করবে।

শুক্রবার (৩ এপ্রিল) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মহসিন নকভি বলেন, চলমান সংকটের কথা বিবেচনায় রেখে পাকিস্তানের জনগণের জন্য এই বিশেষ সুবিধা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।

সরকারের আশা, এই পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষের যাতায়াত ব্যয় কিছুটা কমবে এবং জ্বালানি ব্যবহারের চাপও হ্রাস পাবে।

সূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button