
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) স্থানীয় সময় সকাল ১১টার দিকে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খবর দিয়েছে এনডিটিভি।
প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দীর্ঘ সময়ের বাম শাসন এবং পরে প্রায় ১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়র নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের শাসনের পর এবার রাজ্যটিতে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো।
প্রতিবেদন অনুযায়ী, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অধিকাংশ সদস্য। সাধারণ গেরুয়া রঙের কুর্তা পরে শপথ নেন শুভেন্দু অধিকারী।
তার সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন অগ্নিমিত্রা পাল, নিসীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং শঙ্কর ঘোষ।
তথ্যসূত্র: যুগান্তর



