বিমান দুর্ঘটনা: অল্পের জন্য বেঁচে গেলেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
অল্পের জন্য প্রাণে বেঁচেছেন । উত্তরপ্রদেশ থেকে বাংলায় ফেরার পথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বহনকারী বিমানটি গোলযোগের কবলে পড়ে।
আনন্দবাজার ডিজিটাল জানিয়েছে, রাজ্য সরকারের ভাড়া করা ফ্যালকন বিমানে সম্প্রতি বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন মমতা ব্যানার্জী। তবে এদিন যে বিমানটিতে তিনি চড়েছিলেন নির্দিষ্টভাবে সেই বিমানটিতে তিনি এর আগে সফর করেননি।
ঘটনাচক্রে বিমানের দুই পাইলট ছিলেন বাবা ও মেয়ে। দুর্যোগ কেটে যাওয়ার মিনিট চারেক পরে মুখ্যমন্ত্রীর বিমানটি কলকাতার মাটি স্পর্শ করে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানটি আচমকা বিপদের মুখোমুখি হতে যাচ্ছে দেখে পাইলট দ্রুত উচ্চতা প্রায় পাঁচ হাজার ফুট নামিয়ে দেন। তাতেই প্রবল ঝাঁকুনি ও ওলটপালট অবস্থা। বিমানের মধ্যে মুখ্যমন্ত্রী ও তার সহযাত্রীরা অবশ্য জানতে পারেন, তাদের বিমানের সামনে অন্য একটি বড় বিমান এসে পড়ে। এটিই বিপত্তির কারণ।
এসএ


