আন্তর্জাতিক খবর

ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেবে নিউজিল্যান্ড

রাশিয়ার সাথে চলমান সংঘাতে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

সোমবার (২৩ মে) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানা গেছে।

জাসিন্ডা বলেন, যুক্তরাজ্যে ইউক্রেনীয় সেনাদের এল১১৯ লাইট ফিল্ড গানস প্রশিক্ষণ দেয়া হবে। এর জন্য নিউ জিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর ৩০ জন সদস্যকে যুক্তরাজ্যে পাঠানো হবে।

নিউ জিল্যান্ড প্রধানমন্ত্রী আরো বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্যদের অস্ত্র ব্যবহারে জুলাইয়ের শেষ নাগাদ পর্যন্ত সহায়তার জন্য আমাদের প্রশিক্ষণ দলকে অনুরোধ করা হয়েছে।

এদিকে নিউ জিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর প্রধান এয়ার মার্শাল কেভিন শর্ট বলেন, ২৩০ জন ইউক্রেনীয়কে প্রশিক্ষণ দেয়া হবে। আর প্রতিটি প্রশিক্ষণ সেশনে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগতে পারে।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ অভিযানের শুরু থেকেই কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে আসছে নিউ জিল্যান্ড। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনে ইতোমধ্যে অস্ত্র সরবরাহ করেছে নিউ জিল্যান্ড সরকার

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button