আন্তর্জাতিক খবর
তিমির ধাক্কায় নৌকা ডুবে নিহত ৫

নিউজিল্যান্ডের কাইকৌরাতে গুজ বে উপকূলে একটি তিমির সাথে ধাক্কা লেগে ১১ জন যাত্রী নিয়ে একটি চার্টার ফিশিং বোট ডুবে যায়। এ সময় নৌকার পাঁচ যাত্রী প্রাণ হারান।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে স্থানীয় পুলিশ পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, নৌকার বাকি ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
জানা গেছে, একটি তিমির সঙ্গে নৌকাটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।



