আইন ও অপরাধ
প্রধান খবর

নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

বাংলাদেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

তিনি দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ।”

রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিল-এর সদস্য। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি-র সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।

এর আগে দেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। পরে এমপি নির্বাচিত হয়ে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button