করোনা আপডেটজাতীয়প্রধান খবর
দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত ১৩ হাজার ৭৬৮

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২২০ জন যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। দেশে এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৩৯ জন।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জন। ফলে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন।
সোমবার (১১ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



