জাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলবে

জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, উচ্চ শিক্ষা বিভাগের সচিব, ঢাবি প্রো-উপাচার্য ও সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সাত কলেজের অধ্যক্ষদের একজন এই সভার তথ্য নিশ্চিত করেছেন, সভায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button