বাড়ছে সরকারি বেতন, কোন গ্রেডে কত?

জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত করেছে। এতে গত দশ বছরের ব্যবধানে বেতন ৯০ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) কমিশনের সভায় খসড়া প্রস্তাব চূড়ান্ত হয়। প্রস্তাব অনুযায়ী, গ্রেড-১ এর কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৯৪ টাকা।
গ্রেডভিত্তিক প্রস্তাবিত বেতন হলো— গ্রেড-২ এ ১ লাখ ২৭ হাজার ৪২৬ টাকা, গ্রেড-৩ এ ১ লাখ ৯ হাজার ৮৪ টাকা, গ্রেড-৪ এ ৯৬ হাজার ৫৩৪ টাকা, গ্রেড-৫ এ ৮৩ হাজার ২০ টাকা, গ্রেড-৬ এ ৬৮ হাজার ৫৩৯ টাকা, গ্রেড-৭ এ ৫৫ হাজার ৯৯০ টাকা, গ্রেড-৮ এ ৪৪ হাজার ৪০৬ টাকা, গ্রেড-৯ এ ৪২ হাজার ৪৭৫ টাকা এবং গ্রেড-১০ এ ৩০ হাজার ৮৯১ টাকা।
নিম্ন গ্রেডে প্রস্তাবিত বেতন হলো— গ্রেড-১১ তে ২৪ হাজার ১৩৪ টাকা, গ্রেড-১২ তে ২১ হাজার ৮১৭ টাকা, গ্রেড-১৩ তে ২১ হাজার ২৩৮ টাকা, গ্রেড-১৪ তে ১৯ হাজার ৬৯৩ টাকা, গ্রেড-১৫ তে ১৮ হাজার ৭২৮ টাকা, গ্রেড-১৬ তে ১৭ হাজার ৯৫৫ টাকা, গ্রেড-১৭ তে ১৭ হাজার ৩৭৬ টাকা, গ্রেড-১৮ তে ১৬ হাজার ৯৯০ টাকা, গ্রেড-১৯ তে ১৬ হাজার ৪৪১ টাকা এবং গ্রেড-২০ এ ১৫ হাজার ৯২৮ টাকা।
মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। গত ২৭ জুলাই গঠিত জাতীয় বেতন কমিশন ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে চায়। কমিশন ২০৩০ সাল নাগাদ সম্ভাব্য মূল্যস্ফীতি বিবেচনায় ভবিষ্যৎ বেতন কাঠামো নিয়েও সুপারিশ করছে।
তথ্যসূত্র: দেশ রূপান্তর


