শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি, কার কত টাকা বাড়বে?

চলমান শিক্ষক আন্দোলনের প্রেক্ষাপটে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় আগামী ১ নভেম্বর থেকে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৭.৫ শতাংশ বৃদ্ধিতে সম্মতি দিয়েছে। পাশাপাশি ২০২৬ সালের জুলাই থেকে এটি ১৫ শতাংশে উন্নীত করার বিষয়েও মন্ত্রণালয় সমর্থন জানিয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে অর্থ বিভাগের সম্মতিপত্র শিক্ষা উপদেষ্টা অধ্যাপক দেলাওয়ার হোসেন আজিজীর হাতে তুলে দেন, যিনি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক–কর্মচারী ফোরামের সদস্য সচিব।
শিক্ষক নেতারা ইতোমধ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং দাবি পূরণের পর আন্দোলন প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কোন গ্রেডে কত বাড়ছে বাড়িভাড়া ভাতা?
নতুন কাঠামোয় ৭.৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে শিক্ষক–কর্মচারীদের প্রাপ্ত ভাতার পরিমাণ হবে নিম্নরূপঃ
- অধ্যক্ষ (গ্রেড–৪): মূল বেতন ৫০,০০০ টাকার বিপরীতে বাড়িভাড়া ৩,৭৫০ টাকা
- উপাধ্যক্ষ (গ্রেড–৫): ৪৩,০০০ টাকায় বাড়িভাড়া ৩,২২৫ টাকা
- সহকারী অধ্যাপক (গ্রেড–৬): ৩৫,৫০০ টাকায় বাড়িভাড়া ২,৬৬২.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)
- প্রধান শিক্ষক (গ্রেড–৭): ২৯,০০০ টাকায় বাড়িভাড়া ২,১৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)
- সহকারী অধ্যাপক/সহকারী প্রধান শিক্ষক (গ্রেড–৮): ২৩,000 টাকায় বাড়িভাড়া ১,৭২৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)
- প্রভাষক/সিনিয়র শিক্ষক (গ্রেড–৯): ২২,০০০ টাকায় বাড়িভাড়া ১,৬৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)
- সহকারী শিক্ষক (গ্রেড–১০): ১৬,০০০ টাকায় বাড়িভাড়া ১,২০০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)
- সহকারী শিক্ষক (গ্রেড–১১): ১২,৫০০ টাকায় বাড়িভাড়া ৯৩৭.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)
এমপিওভুক্ত কর্মচারীদের ক্ষেত্রেও ভাতা বৃদ্ধি:
- অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর / ল্যাব অ্যাসিস্ট্যান্ট (গ্রেড–১৬): ৯,৩০০ টাকায় বাড়িভাড়া ৬৯৭.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)
- অফিস সহায়ক / পিয়ন / আয়া / ঝাড়ুদার (গ্রেড–২০): ৮,২৫০ টাকায় বাড়িভাড়া ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)
এই সিদ্ধান্ত বাস্তবায়নের পর প্রায় পাঁচ লাখ শিক্ষক–কর্মচারী সরাসরি এর সুবিধা পাবেন বলে জানা গেছে।
তথ্যসূত্র: কালের কন্ঠ


