জাতীয়
প্রধান খবর

ফেব্রুয়ারিতে এলপিজির দাম আরও বাড়ল, ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৩৫৬ টাকা

ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। ফলে ১২ কেজি এলপিজির দাম দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৬ টাকা। নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

একই সঙ্গে বাড়ানো হয়েছে অটো গ্যাসের দামও

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম আগের ১ হাজার ৩০৬ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৪ জানুয়ারি এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এ নিয়ে টানা দ্বিতীয় দফায় এলপিজির দাম বাড়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে যেসব পরিবার রান্নার কাজে পুরোপুরি এলপিজির ওপর নির্ভরশীল।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button