জাতীয়
প্রধান খবর

হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৭৬, ২৪ ঘণ্টায় উপসর্গ শনাক্ত ১,১৫১

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৬ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর-এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ হিসাব বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৫১ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ১৩১ জনের মধ্যে উপসর্গ শনাক্ত হয়েছে।

এ সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮৪ জন। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৮ জনে।

মোট মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৯ জন এবং সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২২৭ জনের।

গত ২৪ ঘণ্টায় উপসর্গ শনাক্ত হওয়া ১,১৫১ জনের মধ্যে ৮৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৯৩৪ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ হাজার ১৫৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২১ হাজার ৭৫৬ জন।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button