জাতীয়
প্রধান খবর

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ১৩ সেপ্টেম্বর

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর। এ পরীক্ষা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডার এবং শুধু কারিগরি বা পেশাগত ক্যাডারের মোট ২ হাজার ৫৩৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

এ ছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটেও মৌখিক পরীক্ষার সময়সূচি ও সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button