জাতীয়
প্রধান খবর

সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু

নতুন বিধিমালার আওতায় দেশের ১৩টি সিটি করপোরেশনে আগামীকাল সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বর্তমানে যারা অটোরিকশা চালাচ্ছেন, তাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিধিমালা প্রকাশের সঙ্গে সঙ্গেই রাস্তায় চলাচলকারী সব রিকশা সরিয়ে দেওয়া হবে না। পর্যায়ক্রমে নিবন্ধন দেওয়া হবে এবং অবৈধ ই-রিকশা অপসারণ করা হবে।

প্রতিমন্ত্রী জানান, আপাতত রিকশাচালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে না। তবে তাদের পরিচয়পত্র দেওয়া হবে। ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরুর পর চালকদের লাইসেন্সের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ ছাড়া ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে আটটি অঞ্চলে ভাগ করা হবে। এক অঞ্চলে নিবন্ধিত রিকশা অন্য অঞ্চলে চলাচল করতে পারবে না বলেও জানান তিনি।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

এই বিভাগের অন্য খবর

Back to top button