জাতীয়

ভাষা শহীদদের স্মরণে সুপ্রিম কোর্টে দোয়া মাহফিল

ভাষা শহীদদের স্মরণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সুপ্রিম কোর্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনে আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট বার ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূইয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

এতে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার বদরোদ্দাজা বাদল, উম্মে কুলসুম রেখা, হুমায়ুন কবির মঞ্জু, গাজী তৌহিদুল ইসলাম, আবেদ রাজা, ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ শিবলী, মো. নাজমুল হক, মো. আছরারুল হক, কামরুজ্জামান মামুন, এম এম ওয়াছেল উদ্দিন (বাবু), মো. রবিউল করিম (রবি), মোহাম্মদ আলী, মো. কামরুজ্জামান সেলিম, খন্দকার আমিনুল হক (টুটুল), শামীমা সুলতানা দিপ্তি, শেখ তাহসিন আলী, মো. রবিউল আহসান রিটন, একেএম এহসানুর রহমানসহ শতাধিক আইনজীবী।

এই বিভাগের অন্য খবর

Back to top button