করোনা আপডেটজাতীয়

গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত ১ হাজার ৮শ ৬৫

গত কয়েকদিনের তুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমলেও আরও বেড়েছে শনাক্ত রোগীর সংখ্যা।

দেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত। গেল তিনমাসের মধ্যে আজ সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১ হাজার ৮শ’ ৬৫ জন। এর আগে, ১৫ই ডিসেম্বর একদিনে শনাক্ত হয়েছিল ১ হাজার ৮শ’ ৭৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ১১ জনের। এ নিয়ে মোট প্রাণহানি ৮ হাজার ৬শ’ ৮ জন। এছাড়া, একদিনে অ্যান্টিজেনসহ ২৪ হাজার ২শ’ ৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট শনাক্ত ৫ লাখ ৬২ হাজার ৭শ’ ৫২ জন।

একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৫শ ১০ জন। মোট সুস্থ ৫ লাখ ১৫ হাজার ৯শ’ ৮৯। নমুনা পরীক্ষা বিবেচনায় গেল ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ছয় আট শতাংশ।

এদিকে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রেস্তোরাঁ, গণপরিবহণ ও পর্যটনকেন্দ্রে জনসমাগম এড়ানোর নির্দেশনা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

এই বিভাগের অন্য খবর

Back to top button