জাতীয়
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদ এবং ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ। এসময় তার সাথে ছিলেন ফার্স্ট লেডি ফাজনা আহমেদ।
এরআগে বুধবার সকাল সোয়া ৮টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে নামেন মালদ্বীপের প্রেসিডেন্ট।
লালগালিচা সংবর্ধনা ও ২১ বার তোপধ্বনি দিয়ে বরণ করা হয়। তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। পরে দেয়া হয় গার্ড অব অনার।
বিকেলে প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন।
আগামীকাল প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

