জাতীয়

বাড়ছে বঙ্গবন্ধু সেতুর টোল

আজ দিবাগত রাত থেকে বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর নতুন টোল হার বাস্তবায়ন হচ্ছে। দুই সেতুর টোলের হার বাড়ছে ২০ থেকে ৩০ শতাংশ।

সোমবার সেতু বিভাগ থেকে বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিট থেকে নতুন হারে টোল আদায় শুরু হবে। 

নতুন টোল হার অনুসারে বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের জন্য ৫০ টাকা, হালকা যানবাহনের জন্য (কার/জীপ) ৫৫০ টাকা, হালকা যানবাহনের জন্য ( ১ দশমিক ৫ টনের কম মাইক্রো, পিকআপ) ৬০০ টাকা, ছোট বাসের জন্য (৩১ আসন বা এর কম) ৭৫০ টাকা, বড় বাসের জন্য (৩২ আসন বা এর বেশি) ১ হাজার টাকা, ছোট ট্রাকের জন্য (৫ টন পর্যন্ত) ১ হাজার টাকা, মাঝারি ট্রাকের জন্য (৫ টন থেকে ৮ টন পর্যন্ত) ১ হাজার ২৫০ টাকা, মাঝারি ট্রাকের জন্য (৮ টন থেকে ১১ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা, ট্রাকের জন্য (৩ এক্সেল) ২ হাজার টাকা, ট্রেইলারের জন্য (৪ এক্সেল পর্যন্ত) ৩ হাজার টাকা, ট্রেইলারের জন্য (৪ এক্সেলের বেশি) ৩ হাজার টাকা +প্রতি এক্সেল ১ হাজার টাকা ও ট্রেনের জন্য বাৎসরিক ১ কোটি টাকা টোল দিতে হবে।

এছাড়া, নতুন টোল হার অনুসারে মুক্তারপুর সেতুতে ভ্যানের জন্য (৩ চাকা বিশিষ্ট)/মোটর সাইকেলের জন্য ১৫ টাকা, সিএনজি/অটোরিকশার জন্য (৩ চাকা বিশিষ্ট) ৩০ টাকা, কার/টেম্পুর জন্য ৫০ টাকা, জীপ/মাইক্রো/পিক-আপের জন্য (৪ চাকা বিশিষ্ট) ৫০ টাকা, ছোট বাসের জন্য (৩১ আসন বা এর কম) ১৫০ টাকা, বড় বাসের জন্য (৩০ আসন বা এর বেশি) ২৫০ টাকা, ছোট ট্রাকের জন্য (৫ টন পর্যন্ত) ২০০ টাকা, মাঝারি ট্রাকের জন্য (৫ টন থেকে ৮ টন পর্যন্ত) ২৫০ টাকা, মাঝারি ট্রাকের জন্য (৮ টন হতে ১১ টন পর্যন্ত) ৬০০ টাকা, ট্রাকের জন্য (৩ এক্সেল পর্যন্ত) ৮০০ টাকা, ট্রেইলারের জন্য (৪ এক্সেল পর্যন্ত) ১ হাজার টাকা, ট্রেইলারের জন্য (৪ এক্সেলের বেশি) ১ হাজার টাকা + প্রতি এক্সেল ৫০০ টাকা টোল দিতে হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button