সন্ধ্যা পর্যন্ত চলবে গণটিকা, পরিস্থিতি উপর নির্ভর পরবর্তী সিদ্ধান্ত

সারাদেশে একদিনে এক কোটি ডোজ টিকা দেয়ার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে।
শনিবার সকাল থেকে শুরু হওয়া টিকাদানের এ কর্মসূচিতে টিকাকেন্দ্রে সকাল থেকে ভিড় জমতে দেখা যায়। গণটিকায় মানুষের বিপুল উৎসাহ নজরে আসে স্বাস্থ্য অধিদপ্তরের। পরে সকালেই ঘোষণা দেয়া হয় বেশি সময় নিয়ে বিরতিহীনভাবে টিকা কার্যক্রম চালিয়ে যাওয়ার।
স্বাস্থ্যসেবা সচিব স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া বলেন, প্রথম ডোজের জন্য যে টার্গেট রয়েছে চেয়ে বেশি টিকা আজ দেয়া হতে পারে। টিকাদান কার্যক্রম দুপুর দুইটার পরিবর্তে সন্ধ্যা পর্যন্ত চলবে
বিরতিহীনভাবে।
টিকাদানে আজ প্রায় ২৮ হাজার বুথ করা হয়েছে জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, একদিনে এক কোটি ডোজের যে টার্গেট অতিক্রম করে যেতে পারে। তাই পরিস্থিতি উপর নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত।
একদিনে দেশের এক কোটি মানুষকে করোনা টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।এ উপলক্ষে আজ বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে শুরু হয়েছে গণটিকাদানের এই কার্যক্রম। এদিন জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ছাড়াই টিকার প্রথম ডোজ নেয়া যাবে।
এসএ