রোহিঙ্গাদের দেখতে ভাসানচরে ১০ দেশের রাষ্ট্রদূত

রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণে নোয়াখালীর ভাসানচরের আশ্রয়ণ প্রকল্পে পরিশর্দন করেন ১০ দেশের রাষ্ট্রদূত।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ভাসানচরে পৌঁছান।
ভাসানচর পরিদর্শন করা রাষ্ট্রদূতরা হলেন, কানাডার হাইকমিশনার লিলি নিকলস, ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর অ্যান্ড হেড অফ ডেলিগেশন চার্লস হোয়াইটলি, জার্মানির রাষ্ট্রদূত এচিম থ্রস্টার, ইউএসএ এর চার্জ ডিলেগেট এফেয়ার্স হেলেন লাফেভ, কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং ক্যাং, ফিলিপাইনের রাষ্ট্রদূত এলান এল ডেনিগা, নরওয়ের রাষ্ট্রদূত এস্পেন রিক্টার, সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডি, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনিন এস্ট্রাার্প পিটারসন ও ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছয় সদস্যের একটি প্রতিনিধি দলও ।
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার গোবিন্দ চাকমা জানান, তারা বিভিন্ন ক্লাস্টারে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং খোঁজ-খবর নেবেন।
ভাসারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, রাষ্ট্রদূতগণ বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন সংস্থার কার্যক্রম পরিদর্শন শেষে বিকেল যে হেলিকপ্টারে এসেছেন, সেই হেলিকপ্টারেই ভাসানচর ত্যাগ করেছেন তারা।
