জাতীয়নির্বাচন

দায়িত্ববোধ থেকে সবার ভোট দেয়া উচিত: সিইসি

গণতন্ত্রের ভিত্তিই ভোট, সেটি সুষ্ঠু না হলে একটা দেশের কোনোকিছু ঠিক থাকেনা তাই দায়িত্ববোধ থেকে সবার ভোট দেয়া উচিত বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শুক্রবার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২২’ -উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, সংসদ কথা বালার স্থান, কিন্তু সেখানে যারা যাবেন তারা এই ভোটেই নির্দিষ্ট হন তাই ভোটার তালিকা নির্ভুল হওয়া প্রয়োজন, একটা বড় চ্যালেঞ্জ, সহিংসতা ঘটে নির্বাচনী নয় এটি আমাদের সাংস্কৃতিক সংকট, এটি থেকে সবার বেরিয়ে আসা উচিত।

প্রযুক্তির কারণে এখন নির্ভুল তালিকা করা সহজ হয়েছে বলেও মন্তব্য করেছেন কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, নতুন কমিশনের আশা-প্রত্যাশা একটা ভালো নির্বাচন উপহার দেয়া, সেই চেষ্টায় আন্তরিকতার কোনো ত্রুটি নেই। দায়িত্বশীলতার সাথে ভোটারদের এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষসহ প্রশাসনের সহায়তা ছাড়া তালিকা হালনাগাদ সম্ভব না।

প্রত্যেকটি নির্বাচনে দায়িত্ব নিয়ে ভোটারদের ভোট দিতে হবে, যোগ করেন আউয়াল।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button