জাতীয়প্রধান খবর

জ্বালানির দাম বৃদ্ধির ব্যাখ্যা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রয়োজনীয়তার ব্যাখ্যা দিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠকে যুক্ত হয়ে এই নির্দেশ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আজকের বৈঠকে জাতীয় শিল্পনীতি-২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশে শক্তিশালী একটি শিল্প খাত গড়ে উঠবে।

বৈঠকে ওষুধ আইন-২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, লাইসেন্স ছাড়া ওষুধ আমদানি করলে ১০ বছরের জেল বা ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে আইনে। এছাড়া কেউ সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে তাকে একই শাস্তি পেতে হবে। তবে ওষুধের দাম ও মান নিয়ে আইনে কিছু বলা হয়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button