জাতীয়প্রধান খবর

দেশবাসীর কাছে বিচার চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর–১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শন শেষে সারাদেশে সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় দেশবাসীর কাছে বিচার চেয়েছেন।

মিরপুর–১০ নম্বরে মেট্রোরেল স্টেশন পরিদর্শনে এসে গণমাধ্যমের উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের জনগণকে তাদের (দেশব্যাপী তাণ্ডবের সঙ্গে জড়িত অপরাধীদের) বিচার করতে হবে। আমি জনগণের কাছে ন্যায় বিচার চাইছি। ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার মত আমার আর কোন ভাষা নেই।’

শেখ হাসিনা বলেন, এই মেট্রোরেল করবার সময়ও অনেক বাধা–বিঘ্ন আমাদের অতিক্রম করতে হয়েছিল। সব বাধা অতিক্রম করে এই মেট্রোরেল আমরা করে দিয়েছি এবং সময়ের আগেই আমরা করতে পেরেছি। আজ মেট্রোরেল বন্ধ কারণ, এই ষ্টেশন সেভাবে ধ্বংস হয়েছে যেটা সম্পূর্ণ ডিজিটাল ও ইলেকট্রনিক সিষ্টেম, সম্পূর্ণ মডার্ণ। এটাতো কতদিনে ঠিক হবে আমি জানি না।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button