জাতীয়

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৬৪৪

ফাইল ছবি

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে এ ফল প্রকাশ করা হয়। এর আগে পিএসসি জানিয়েছিল, নির্ধারিত সময় অনুযায়ী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৮৭টি শূন্য পদ এবং নন-ক্যাডারে ২০১টি পদে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ ক্যাডার ও নন-ক্যাডার মিলে মোট নিয়োগ হবে ৩ হাজার ৬৮৮ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button