রাজনীতি
স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা শাখায় শূন্যপদে নতুন পাঁচ মুখ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা শাখার পদ শুন্য থাকায় পাঁচটি পদে নতুন নেতৃত্ববৃন্দকে সম্পৃক্ত করা হয়েছে। আজ বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদজ জুলফিকাত রহমান শান্ত’র সাক্ষরিত এক বিবৃতি এ ঘোষণা করা হয়।
নেতৃত্ববৃন্দের নতুন সদস্যরা হলো সহ- সভাপতি পদে এস এম শাহীন আলম, ও হেদায়েতুল ইসলাম গামা,সাংগঠনিক সম্পাদক পদে সুলতান মন্ডল সজল,প্রচার সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান এবং প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম।



