বিপিএল
প্রধান খবর

নাসুমের ঘূর্ণিতে বিধ্বস্ত নোয়াখালী, সিলেটের বিপক্ষে টানা চতুর্থ হার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হারের বৃত্ত থেকে বের হতে পারছে না নোয়াখালী এক্সপ্রেস। সোমবার সিলেট টাইটানসের বিপক্ষে ৬ উইকেটে হেরে টুর্নামেন্টে টানা চতুর্থ পরাজয়ের মুখ দেখল দলটি। বল হাতে নাসুম আহমেদের বিধ্বংসী পারফরম্যান্সের পর সহজ জয় তুলে নিয়েছে স্বাগতিক সিলেট।

এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নোয়াখালী এক্সপ্রেস। তবে সিলেটের স্পিনার নাসুম আহমেদের ভয়ংকর ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি তাদের ব্যাটিং লাইনআপ। একাই ৫ উইকেট শিকার করে নোয়াখালীর ব্যাটিং ধস নামান নাসুম। দলের পক্ষে মাহিদুল ইসলাম অঙ্কন সর্বোচ্চ ২৫ রান করলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত মাত্র ৬১ রানেই গুটিয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস।

সহজ ৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট টাইটানস। দলীয় ১ রানে ওপেনার পারভেজ হোসেন ইমন ফিরে গেলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে দ্বিতীয় উইকেটে তৌফিক খান ও জাকির হাসানের দৃঢ় জুটিতে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিলেট।

তৌফিক খান ১৮ বলে ৩২ রান এবং জাকির হাসান ২৩ বলে ২৪ রান করে আউট হলেও ততক্ষণে জয়ের পথ সুগম হয়ে যায়। নোয়াখালীর জহির খান ৩টি উইকেট নিয়ে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। তবে শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাই ও মঈন আলী কোনো বিপদ ছাড়াই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এই জয়ে টুর্নামেন্টে তৃতীয় জয় তুলে নিল সিলেট টাইটানস। অন্যদিকে, টানা হারে পয়েন্ট টেবিলের তলানিতেই পড়ে রইল নোয়াখালী এক্সপ্রেস।

তথ্যসূত্র: জনকণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button