ক্রিকেটখেলাধুলা
প্রধান খবর

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিকুর রহিম

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে মাঠে নেমে বিশেষ সম্মাননা পেয়েছেন মুশফিকুর রহিম। বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তাকে এই সম্মাননা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই ঐতিহাসিক অর্জন স্মরণীয় করতে বিসিবি বিশেষ আয়োজন করে। গ্যালারিতে সমর্থকরা মুশফিকের ছবি-সংবলিত ব্যানার ও তার জার্সি পরে উপস্থিত ছিলেন। ম্যাচ শুরুর আগে সতীর্থদের সঙ্গে মাঠে প্রবেশ করলে সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানান।

শততম টেস্ট উপলক্ষে ২০০৫ সালে মুশফিকের অভিষেক টেস্টে ক্যাপ পরিয়ে দেওয়া হাবিবুল বাশার এবারও তাকে বিশেষ ক্যাপ উপহার দেন। সাবেক অধিনায়ক আকরাম খানও উপহার দেন একটি বিশেষ ব্যাগি ক্যাপ।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দেন। বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার প্রথম ও শততম টেস্টের সতীর্থদের সই করা জার্সি উপহার হিসেবে প্রদান করেন।

মুশফিকুর রহিমের শততম টেস্ট বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি গৌরবময় মুহূর্ত হিসেবে স্থান করে নিল।

এই বিভাগের অন্য খবর

Back to top button