খেলাধুলা
প্রধান খবর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে সেমিফাইনালে ইমরানুর রহমান

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে সেমিফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের ইমরানুর রহমান। চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত প্রতিযোগিতার হিটে দ্বিতীয় হয়ে শেষ করেন তিনি।

আজ অনুষ্ঠিত হিটে ইমরানুর রহমান সময় নিয়েছেন ৬.৭৩ সেকেন্ড। হিটে তার চেয়ে কম সময় নিয়েছেন কেবল জাপানের তারকা স্প্রিন্টার কিরিউ ইয়োশিহিদে, যিনি দৌড় শেষ করেন ৬.৬৭ সেকেন্ডে

হিটে শীর্ষ চার নিশ্চিত করায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইমরানুর। তার সঙ্গে সেমিফাইনালে উঠেছেন জাপানের কিরিউ ইয়োশিহিদে, হংকংয়ের কোন চুন টিং এবং সৌদি আরবের আব্দুল্লাহ মোহাম্মদ দাউদ

আগেও সোনা জিতেছেন ইমরানুর

এশিয়ান পর্যায়ের এই টুর্নামেন্টে এটি ইমরানুর রহমানের প্রথম সাফল্য নয়। ২০২৩ সালে এই প্রতিযোগিতাতেই তিনি সোনা জিতেছিলেন, যা এশিয়ান পর্যায়ে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। এখন পর্যন্ত আর কোনো বাংলাদেশি অ্যাথলেট এই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি।

হারানো মুকুট পুনরুদ্ধারের লক্ষ্য

তবে ২০২৪ সালে ৬০ মিটার স্প্রিন্টে ইমরানুর চতুর্থ হয়ে প্রতিযোগিতা শেষ করেছিলেন। সেই হারানো মুকুট পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই এবার আবারো ট্র্যাকে নামছেন বাংলাদেশের এই দ্রুততম মানব।

আজ সেমিফাইনালে তার পারফরম্যান্সের দিকেই তাকিয়ে আছে দেশের ক্রীড়ামোদীরা।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button