খেলাধুলা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল আজ

লকডাউনে ফ্রাঞ্চাইজি লিগের মতো সাহসী উদ্যোগ প্রথম নিয়েছিলো সিপিএল। দীর্ঘদিনের ম্যাচ শেষে অবশেষে আজ ফাইনালের মাধ্যমে শেষ হতে যাচ্ছে এবারের আসর।

আজ বাংলাদেশ সময় রাত ৮:০০ টায় মাঠে নামবে প্রথমবারের মতো ফাইনালে পোলার্ড-সুনিল নারিনের ত্রিনবাগো নাইট রাইডার্স ও শক্তিশালী স্যামি-ফ্লেচারদের সেন্ট লুসিয়া জৌকস।

ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়াম, ত্রিনিদাদে। স্টারস্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের দর্শকরা উপভোগ করতে পারবেন ম্যাচটি।

সেন্ট লুসিয়ার সম্ভাব্য একাদশ: ড্যারেন সামি, আন্দ্রে ফ্লেচার, রাহকিম কর্নওয়াল, মার্ক ডেল, রসটন চেস, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নাবী, স্কট, জাহির খান, গ্লেন, কেসরিক উইলিয়ামস।

ত্রিনবাগো নাইট রাইডার্স এর সম্ভাব্য একাদশ: লেন্ডল সিমন্স, সুনীল নারিন, টিওন ওয়েবস্টার, টীম সিফার্ট, ড্যারেন ব্রাভো, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, হোসেন, পিয়ের, ফাওয়াদ, আলী খান।

অন্যদিকে, দরজায় কড়া নাড়ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ লিগ আইপিএল। পর্দা উঠছে ১৯ সেপ্টেম্বর থেকে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button