খেলাধুলা

৩৫ লাখ টাকা খরচে মসজিদ বানিয়েছেন সাকিব আল হাসান

নামাজ আদায়ের জন্য নানার বাড়ি এলাকায় একটি মসজিদ তৈরি করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে মসজিদ নির্মাণের বিষয়টি নিয়ে গণমাধ্যমের প্রচারণা চালাতে চান না তিনি।

সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা বলেন, ‘মসজিদ নির্মাণের ব্যাপারটি গণমাধ্যমে প্রকাশ পাক সেটা আমরা চাই না। এই এলাকার বাসিন্দা হিসেবে এটি আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যেই পড়ে।’

সাকিবের জন্ম মাগুরায় হলেও একই জেলার আলোকদিয়ার বারাশিয়ায় তার নানার বাড়ি। আর সেখানেই গত বছরের এপ্রিল মাসে মসজিদটি উদ্বোধন করা হলেও বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করেননি তিনি। প্রায় ৩৫ লাখ টাকা খরচ করে মসজিদ নির্মাণ করেন সাকিব। একতলা বিশিষ্ট ওই মসজিদে ২৪০ জন মানুষ এক সঙ্গে নামাজ পড়তে পারবেন।

এ বিষয়ে সাকিবের ছোট মামা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক বাবলুর রহমান জানান, সাকিব নিজের অর্থায়নে এখানে একটি মসজিদ নির্মাণ করেছে। তবে বিষয়টি তিনি প্রচার করতে চায়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button