খেলাধুলা
প্রধান খবর

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ নারী হকি দল

এশিয়ান গেমস হকির বাছাই পর্বে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। এর মধ্য দিয়ে আইচি-নাগোয়া এশিয়ান গেমসের মূল আসরে জায়গা পাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ।

অন্য সেমিফাইনালে চাইনিজ তাইপে ও স্বাগতিক ইন্দোনেশিয়া মুখোমুখি হবে। আগামী পরশু টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

ম্যাচের অষ্টম মিনিটে আইরিন আক্তার রিয়া ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। তবে চার মিনিট পর সিঙ্গাপুরের চিয়া পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান।

পরের কোয়ার্টারে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কেউ গোল করতে পারেনি। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর তৃতীয় কোয়ার্টারেও গোলশূন্য থাকে ম্যাচ। দুই দলই গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও সফল হতে পারেনি।

শেষ কোয়ার্টারের নাটকীয় মুহূর্তে জ্বলে ওঠেন আইরিন আক্তার রিয়া। ম্যাচের ৫৭তম ও ৫৮তম মিনিটে টানা দুটি ফিল্ড গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

শেষ দুই মিনিটে সিঙ্গাপুর বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করলেও আর কোনো গোল আদায় করতে পারেনি।

ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল।

হ্যাটট্রিক করা আইরিন আক্তার রিয়া ম্যাচসেরার পুরস্কার পান।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button