টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। আল আমিরাত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। সৌম্য সরকার বাদ পড়েছেন। তার জায়গায় এসেছেন নাঈম শেখ।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, লিটন দাস, মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
সুপার টুয়েলভে খেলতে হলে বাংলাদেশকে আজ ওমানকে হারাতেই হবে। শুধু ওমানকেই নয় একদিন পর পাপুয়া নিউ গিনিকেও হারাতে হবে। ওমানের সুযোগ আছে সুপার টুয়েলভে খেলার। পাপুয়া নিউ গিনিকে হারিয়ে তারা বিশ্বকাপ দারুণভাবে শুরু করেছে। বাংলাদেশকে হারাতে পারলে প্রথমবারের মতো বিশ্বআসরের মূল পর্বে খেলা একরকম প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের।




