খেলাধুলাপ্রধান খবর
টাইগারদের স্বস্তির জয়, বেঁচে রইলো স্বপ্ন

টি-২০ বিশ্বকাপে ওমানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য পরিণত হয়েছিল ডু অর ডাই ম্যাচে।অর্থাৎ হারলেই বাদ।
নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারায় এমন অবস্থায় সম্মুখীন হয়েছিল টাইগাররা। তবে স্বস্তির জয়ে সুপার টুয়েলভ স্বপ্ন বাঁচিয়ে রেখেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
প্রথমে ব্যাট করে ইনিংসের শেষ বলে অল আউট হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৫৩ রান। জবাবে ৯ উইকেটে ১২৮ রানে থেমেছে ওমানের ইনিংস। বাংলাদেশের জয় ২৫ রানে।




