খেলাধুলা
আজ পাপুয়া নিউ গিনির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

স্কটল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে বাংলাদেশের। সুপার টুয়েলভে ওঠা নিয়ে শঙ্কায় পড়েছিল তারা। শেষ পর্যন্ত ওমানকে হারিয়ে টিকে রইল।
বৃহস্পতিবার বিকাল ৪টায় আল আমিরাতে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই দেশটির সঙ্গে তাদের ক্রিকেটীয় লড়াই বিরল। টি-টোয়েন্টিতে প্রথমবার দেখা হচ্ছে তাদের। কিন্তু ক্রিকেটে প্রথম নয়, ১৯৮২ সালে ওয়ানডে খেলেছিল তারা। ওই একবারই। যে ফল এসেছিল তা অনুপ্রাণিত করতে পারে পাপুয়া নিউ গিনিকে। ৩ উইকেটে হেরেছিল বাংলাদেশ।




