শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তির খাতা শূন্য। কোনোমতে বিশ্বকাপ বাছাইপর্বটা পেড়োতে পারলেও সুপার টুয়েলভে একটি জয়েরও দেখা পায়নি মুশফিক-রিয়াদরা। প্রথম চার ম্যাচের ভরাডুবিতে ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে টাইগাররা। টানা ৫ ম্যাচ হারের লজ্জা এড়াতে বৃহস্পতিবার দুবাই ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। বাংলাদেশ সময় বিকেল ৪ টায় শুরু হবে ম্যাচটি।
সুপার টুয়েলভে বাংলাদেশের শেষ ম্যাচ আজ। অন্যদিকে অস্ট্রেলিয়ার চতূর্থ ম্যাচ। টাইগারদের সেমিফাইনালে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকলেও অস্ট্রেলিয়ার রয়েছে সেই সুযোগ। এজন্য শেষ দুই ম্যাচেই জয় পেতে হবে তাদেরকে। এমন সমীকরণকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে অজিরা। ইতিমধ্যেই দুবাইয়ে এই ম্যাচের টস সম্পূর্ন হয়েছে। টসে জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের নিজেদের শেষ ম্যাচে টাইগার একাদশে এসেছে একটি পরিবর্তন। আগের ম্যাচের্ একাদশ থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ। ফিরেছেন মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।



