খেলাধুলা

দলকে জেতাতে কোভিড পজিটিভ খেলোয়াড় নামানোর অভিযোগ

কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচে জয় পাওয়ার জন্য দলে করোনায় আক্রান্ত খেলোয়াড় নামানোর অভিযোগ উঠেছে। আর এমন অভিযোগ এসেছে কনকাকাফ অঞ্চলের জ্যামাইকা ও কোস্টারিকার ম্যাচ থেকে।

কোস্টারিকার কাছে হারের পর করোনা আক্রান্ত খেলোয়াড় নিয়ে নামার বড় অভিযোগ তুলেছে স্বাগতিক জ্যামাইকা। ম্যাচ শেষে জ্যামাইকা ফেডারেশনের চিকিৎসা কমিটির প্রধান গাইয়ান আরস্কট অভিযোগ করেছেন, কোস্টারিকা বহরে ছয়জন করোনা আক্রান্ত ছিলেন।

অথচ ম্যাচে বলের দখল, পাস কিংবা শট নেয়া সবকিছুতেই এগিয়ে ছিল জ্যামাইকা। কিন্তু ম্যাচের ৬২তম মিনিটে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করেছেন কোস্টারিকান স্ট্রাইকার জোয়েল ক্যাম্পবেল। সাবেক আর্সেনাল স্ট্রাইকারের গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারক হয়ে ওঠে।

জ্যামাইকা ফুটবল ফেডারেশনের সচিব ডাল্টন উইন্ট ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করবেন জানিয়ে বলেন, এ ব্যাপারে ফিফার আইন কী সেটা বোঝার চেষ্টা করছেন, আমি জানি না কোন ব্যাপারে আবেদন করব। কিন্তু আমি নিশ্চিত ফিফার কাছে কিছু পাঠাব। কেন এমন কিছু হলো। কারণ, এটা তো আইনের পুরোপুরি লঙ্ঘন।

যদিও জ্যামাইকার এ অভিযোগ নাকচ করে দিয়েছে কোস্টারিকান ফুটবল ফেডারেশন। তারা বলছে, করোনা আক্রান্ত খেলোয়াড়দের নামানো হয়নি।

এসএ

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button