টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জোহানেসবার্গের ওয়ানডার্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। জোড়া পরিবর্তন নিয়ে নামতে চলেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।
জোহানেসবার্গ ওয়ান্ডারার্স ক্রিকেট গ্রাউন্ডে আজ গোলাপি জার্সি পরে খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতার লক্ষ্যে ‘পিঙ্ক ডে’ ম্যাচের অংশ হিসেবে এই জার্সি পরে মাঠে নেমেছে স্বাগতিকরা। আজ এই ম্যাচের প্রতিটি চারের জন্য এক হাজার, ক্যাচ ও ছয়ের জন্য ১০ হাজার আফ্রিকান র্যান্ড আয় হবে। যা চারলট মেক্সিকি জোহানেসবার্গ অ্যাকাডেমিক হাসপাতালে প্রদান করা হবে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনে (উইকেট রক্ষক), জানেমান মালান, কুইন্টন ডি কক, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডুসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, ওয়েইন পারনেল, তাবরেইজ শামসি, লুঙ্গি এনগিডি।