
ড্রাফট পদ্ধতির বদলে এবার প্রথমবার নিলাম পদ্ধতি চালু করেছে দ্য হান্ড্রেড। আসন্ন আসরে অংশ নিতে মোট ৭১০ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন নিলামে। এর মধ্যে রয়েছেন ২৩ জন বাংলাদেশি।
সর্বোচ্চ রিজার্ভ প্রাইস
১ লাখ পাউন্ডের সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন টাইগার পেসার
- মোস্তাফিজুর রহমান
৭৫ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে আছেন-
- রিশাদ হোসেন
৩১ হাজার পাউন্ড ক্যাটাগরি
এই ক্যাটাগরিতে আছেন-
- নাসুম আহমেদ
- তাসকিন আহমেদ
- জাকের আলী
- লিটন দাস
- মেহেদী হাসান
- মেহেদী হাসান মিরাজ
- তানজিম হাসান সাকিব
- তানজিদ হাসান তামিম
- সাইফ হাসান
- শামিম হোসেন
- পারভেজ হোসেন ইমন
- নাজমুল হোসেন শান্ত
- তাওহীদ হৃদয়
- শরিফুল ইসলাম
- তাইজুল ইসলাম
- হাসান মাহমুদ
- রিপন মন্ডল
- মোহাম্মদ নাইম
- সাব্বির রহমান
- নাহিদ রানা
- সৌম্য সরকার
ইসিবির বক্তব্য
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-এর এক মুখপাত্র বিবিসিকে বলেন, বিশ্বের সকল পুরুষ ও নারী ক্রিকেটারকে দ্য হান্ড্রেডে স্বাগত জানানো হচ্ছে এবং আটটি ফ্র্যাঞ্চাইজি তাদের মধ্য থেকে খেলোয়াড় বেছে নেবে।
তিনি আরও জানান, ১৮টি দেশের প্রায় ১,০০০ ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ থেকে অন্তত ৫০ জন ক্রিকেটার রয়েছেন।
নতুন নিলাম পদ্ধতিতে এবার বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়ায় আসন্ন আসরে টাইগারদের উপস্থিতি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
তথ্যসূত্র: ইত্তেফাক



