ক্রিকেট
প্রধান খবর

সাবেক-বর্তমান অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ দেবে বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নারী-পুরুষ উভয় বিভাগের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ ‘ক্যাপ্টেনস কার্ড’ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া গণমাধ্যম ডেইলি ক্রিকেট জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এই কার্ড হস্তান্তর করা হবে। ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হবে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া বিশিষ্ট পুরুষ ও নারী ক্রিকেটারদের হাতে এই বিশেষ প্রিভিলেজ কার্ড তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল খান কার্ড হস্তান্তর করবেন।

যদিও কার্ডের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে জানা গেছে-আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সব অধিনায়ক এই কার্ড পাবেন। এটি মূলত তাদের জন্য বিশেষ প্রবেশপত্র হিসেবে কাজ করবে।

এই কার্ড ব্যবহার করে দেশের সব স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচ সরাসরি মাঠে বসে উপভোগ করতে পারবেন তারা। এর আগে সাবেক অধিনায়কদের টিকিট দেওয়া হলেও, সাধারণ দর্শকদের মতো টিকিট দেখিয়ে প্রবেশ করতে হতো। এবার তাদের সম্মান জানাতে এই বিশেষ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: বার্তা বাজার

এই বিভাগের অন্য খবর

Back to top button