ক্রিকেট
প্রধান খবর

বিসিবির অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সাত আইনজীবীর পক্ষে মো. গোলাম কিবরিয়া এ রিটটি করেন।

রিটে বলা হয়েছে, নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ৭ এপ্রিল গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি কেন বেআইনি ঘোষণা করা হবে না-এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে। এতে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ-এর চেয়ারম্যান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং বিসিবির অ্যাডহক কমিটির সভাপতিকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী মো. গোলাম কিবরিয়া বলেন, আইন অনুসরণ না করে নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী সপ্তাহে রিটটি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হতে পারে।

৭ এপ্রিল গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন তামিম ইকবাল। কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ এবং ইসরাফিল খসরু।

রিটের শুনানির পর আদালতের সিদ্ধান্তের দিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button