ক্রিকেট
প্রধান খবর

বিসিবির নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছে। এ লক্ষ্যে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।

গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসানুল করিম। তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট।

কমিশনের অন্য দুই সদস্য হলেন মো. ইসরাইল হাওলাদার এবং এ. বি. এম. এহসানুল মামুন। এদের মধ্যে ইসরাইল হাওলাদার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং এহসানুল মামুন জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন ২০২৬ সালের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন সম্পর্কিত সব প্রয়োজনীয় কার্যক্রম প্রচলিত নিয়ম ও বিধি অনুযায়ী পরিচালনা ও তদারকি করবে।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button