ক্রিকেটখেলাধুলা

অলরাউন্ডার তালিকার শীর্ষে জাদেজা, চতুর্থ স্থানে সাকিব আল হাসান

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট অলরাউন্ডার তালিকার শীর্ষে উঠেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ক্যারিয়ারে এর আগে ২০১৭ সালের আগস্টে এক সপ্তাহের জন্য একবার অলরাউন্ডার তালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে সরিয়ে তৃতীয় স্থান থেকে দুই ধাপ এগিয়ে শীর্ষে ওঠেন জাদেজা। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে ছিলেন হোল্ডার।

৪০৬ রেটিং নিয়ে শীর্ষে জাদেজা। এরপর ৩৮২ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হোল্ডার। ৩৪৭ রেটিং নিয়ে তৃতীয়স্থানে ভারতের রবীচন্দ্রন আশ্বিন। ৩২৪ রেটিং নিয়ে চতুর্থ স্থানে বাংলাদেশের সাকিব আল হাসান।

শুধুমাত্র অলরাউন্ডারদের তালিকায় নয়, ব্যাটিং-বোলিং তালিকাতেও উন্নতি হয়েছে জাদেজার।

এই বিভাগের অন্য খবর

Back to top button