ফুটবল
প্রধান খবর

একই দিনে জন্মদিন বিশ্ব ফুটবলের দুই মহাতারকা রোনালদো-নেইমারের

বিশ্ব ফুটবলের দুই মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোনেইমার জুনিয়রের জন্মদিন আজ। ভিন্ন দেশ ও ভিন্ন প্রজন্মের হলেও কাকতালীয়ভাবে দুজনেরই জন্মদিন ৫ ফেব্রুয়ারি। এদিন রোনালদো পা রাখলেন ৪১ বছরে, আর নেইমারের বয়স হলো ৩৪

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন দুজনই। তবে উদযাপনের পাশাপাশি ফুটবলবিশ্বে চলছে আরেকটি বড় আলোচনা-চলতি বছরের বিশ্বকাপের পর জাতীয় দল থেকে তাদের অবসর নেওয়ার সম্ভাবনা

বয়সের ভার থাকলেও রোনালদো এখনো দুর্দান্ত ফর্মে আছেন। তার নেতৃত্বেই পর্তুগাল আসন্ন বিশ্বকাপে মাঠে নামবে-এমনটাই ধারণা করা হচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে সৌদি ক্লাব আল নাসর ছাড়ার গুঞ্জন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে, নেইমারের ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত। বারবার চোটে পড়ায় ক্যারিয়ারের বড় সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে ব্রাজিল তারকাকে। অনেকের মতে, এসব কারণেই এবারের বিশ্বকাপই হতে পারে নেইমারের শেষ বিশ্বমঞ্চ

সম্প্রতি একটি অস্ত্রোপচারের পর নেইমার বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। আগামী মাসের প্রীতি ম্যাচগুলোর আগে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে নিজের ফিটনেস প্রমাণে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button