ফুটবল
প্রধান খবর

মৌসুম শেষে ম্যান সিটি ছাড়ছেন পেপ গার্দিওলা: বিবিসি

চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি-তে শেষ হতে যাচ্ছে পেপ গার্দিওলা-র অধ্যায়। তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন এনজো মারেসকা।

মঙ্গলবার (১৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়, মৌসুমের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলা-র বিপক্ষে খেলার পরই ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়তে পারেন গার্দিওলা।

জানা গেছে, গত ছয় মাস ধরেই গার্দিওলার সম্ভাব্য বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল ম্যানচেস্টার সিটি। ক্লাবটির সঙ্গে মারেসকার আলোচনা এখন অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

৪৬ বছর বয়সী ইতালিয়ান কোচ মারেসকা বর্তমানে চেলসি-র দায়িত্বে আছেন। স্ট্যামফোর্ড ব্রিজে নিজের প্রথম মৌসুমেই তিনি ক্লাব বিশ্বকাপ ও কনফারেন্স লিগ জয়ের পাশাপাশি দলকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে দেন।

তথ্যসূত্র: বিবিসি

এই বিভাগের অন্য খবর

Back to top button