বিশ্বকাপের জন্য পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, শেষ বিশ্বকাপে রোনালদোর লক্ষ্য শিরোপা জয়

ক্রিস্টিয়ানো রোনালদো সম্ভবত নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। আর এই বিশ্বকাপে তার লক্ষ্য একটাই- প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে ইতিহাসকে পূর্ণতা দেওয়া।
বর্তমানে ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হলেও বিশ্বকাপ শিরোপা এখনও তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা হয়ে আছে।
২০০৬ সালে প্রথম বিশ্বকাপে অংশ নিয়ে সেমিফাইনালে পৌঁছানোই এখন পর্যন্ত রোনালদোর সর্বোচ্চ সাফল্য। এরপর আর কখনো কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারেননি তিনি। বিশ্বকাপের নকআউট পর্বে তার গোলসংখ্যাও মাত্র একটি, যা এই আসরে তার সংগ্রামের চিত্র তুলে ধরে।
এবারের আসরে রোনালদোর পাশাপাশি ব্রুনো ফার্নান্দেস-কে দলের অন্যতম প্রধান ভরসা হিসেবে দেখা হচ্ছে। এছাড়া প্যারিস সেন্ট জার্মেইন-এর মিডফিল্ডার ভিতিনহা ও জোয়াও নেভেস, সঙ্গে নুনো মেন্ডেস-এর দুর্দান্ত ফর্ম পর্তুগালের শক্তিকে আরও বাড়িয়েছে।
এছাড়া জোয়াও ফেলিক্স ও রাফায়েল লেও-র পারফরম্যান্সও নজরে থাকবে। তরুণ হলেও তারা এখনও নিজেদের ধারাবাহিকতা খুঁজছেন।
শক্তিশালী স্কোয়াড নিয়ে এবার বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবেই মাঠে নামছে পর্তুগাল জাতীয় ফুটবল দল।
পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক:
দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্ডো ভেলো
ডিফেন্ডার:
টোমাস আরাউজো, জোয়াও ক্যানসেলো, দিয়োগো ডালোট, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, নুনো মেন্ডেস, মাতেউস নুনেস, নেলসন সেমেদো, রেনাতো ভেইগা
মিডফিল্ডার:
সামু কোস্তা, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও নেভেস, রুবেন নেভেস, বের্নার্দো সিলভা, ভিতিনহা
ফরোয়ার্ড:
ফ্রান্সিসকো কনসেইসাও, জোয়াও ফেলিক্স, গনসালো গেদেস, রাফায়েল লেও, পেদ্রো নেতো, গনসালো রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো ও ফ্রান্সিসকো ট্রিনকাও।
তথ্যসূত্র: সময় নিউজ
