বিশ্ববিদ্যালয়শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ৩ জুন

আগামী ৩ জুন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।

এবার প্রতিটি আবেদনের জন্য শিক্ষার্থীদের ফি দিতে হবে এক হাজার টাকা করে। তবে আবেদনের যোগ্যতা এবার কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেইসাথে কমেছে আসন সংখ্যা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে জানিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাছির জানান, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ জুন, ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বারের মতো এবারের ভর্তি পরীক্ষাও দেশের বিভাগীয় শহরগুলোতে হবে। পরীক্ষা হবে ১০০ নম্বরে। ৬০ নম্বরের এমসিকিউ, ৪০ নম্বরের লিখিত। উভয়ের জন্য আলাদা ৪৫ মিনিট করে ৯০ মিনিট সময় পাবে শিক্ষার্থীরা। এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে।

এ বছর ঢাবিতে ভর্তি আবেদনের ফি বাড়িয়ে ১০০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। যা গেল বছর ছিল ৬৫০ টাকা।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট গত মাসে আসন সংখ্যা ১ হাজার ৪০টি কমানোর অনুমোদন দিয়েছে। এ অনুযায়ী এখন আসন সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮৫টি, যা আগে ছিল ৭ হাজার ১২৫টি।

ভর্তি কমিটির সভা সূত্রে জানা যায়, এবার ক ইউনিটে আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৩.৫-সহ মোট ৮ (আগে ছিল ৮.৫); খ ইউনিটে আলাদাভাবে জিপিএ-৩-সহ মোট ৭.৫ (আগে ছিল ৮); গ ইউনিটে আলাদাভাবে জিপিএ-৩.৫-সহ মোট ৭.৫ থাকতে হবে (আগে ছিল ৮)। বিভাগ পরিবর্তনে ঘ ইউনিটে নিজ নিজ ইউনিটে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করা যাবে। এছাড়া ‘চ’ ইউনিটে আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে জিপিএ ৩-সহ মোট ৬.৫ থাকতে হবে (আগে ছিল ৭)। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button