আবহাওয়াজাতীয়প্রধান খবর
মঙ্গলবার ঘূর্ণিঝড় “আসানি’ আছড়ে পড়তে চলেছে উপকূলবর্তী এলাকায়

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানকারী নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে আজ সোমবারই ঘূর্ণিঝড় পরিণত হতে পারে। এরপর মঙ্গলবার সেটি আছড়ে পড়তে চলেছে উপকূলবর্তী এলাকায়।
রবিবার পূর্বাভাস দিয়ে এমনটাই জানিয়েছিল ভারতের আলিপুর আবহাওয়া দফতর। প্রসঙ্গত, এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘আসানি’।এই নামটি শ্রীলঙ্কার দেওয়া। খবর আনন্দবাজারের।
ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এদিকে, বাংলাদেশের আবাহওয়া অধিদফতরের খবর অনুযায়ী, নিম্নচাপটি সোমবার সকালে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। সেই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ০১ (এক) (পুনঃ) ০১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ।
