করোনা আপডেট

বগুড়ায় নতুন করে আরও ৪৮ জন করোনায় আক্রান্ত


বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫৬জন। নতুন করে আরও ৮২ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৯ জন। নতুন করে করোনা আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করায় বগুড়ায় মোট মৃত্যুর সংখ্যা ৬৭ জনে দাঁড়াল।

শনিবার ১১ জুলাই , সকাল ১১ টায় খবরটি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ ফারজানুল ইসলাম।

২৪ ঘন্টায় বগুড়ায় আক্রান্তদের মধ্যে পুরুষ ২৫ জন,মহিলা ১৮ জন এবং শিশু রয়েছে ৫ জন।

সংক্রমিত দের মধ্যে সদর ৩০, শেরপুর ৪, গাবতলী ৪, শিবগঞ্জ ৩, আদমদীঘি ৩, শাজাহানপুর ২, কাহালু ও সারিয়াকান্দি একজন করে।

১০ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে বগুড়া ১৮৮ টি নমুনা পরীক্ষার মধ্যে ফলাফলে করোনা পজিটিভ এসেছে ২৩ জনের।
অপরদিকে টিএমএসএস আর টি পিসিআর ল্যাবে মোট ৬৯ টি নমুনা পরীক্ষায় বগুড়ার ২৫ জনের করোনা পজিটিভ এসেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button