বগুড়া
প্রয়াত আইনুল হক সোহেলের ৩য় মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল

বাংলাদেশ আওয়ামী লীগের বগুড়া জেলা শাখার সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আইনুল হক সোহেল ও তার পুত্র তালহা মুস্তাকিমের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা বগুড়া শহরের কটন মিল জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, স্থানীয় আওয়ামী লীগ নেতা পারভেজ আলম রসিটি, প্রভাষক আব্দুল্লাহ আল শাফী সুজন, সুলতান আহমেদ সুমন, সাবেক ছাত্রনেতা শায়খুল ইসলাম রাজিব, আতিকুর রহমান রাফে, ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার রাসেল, সাফল্যসহ স্থানীয় মুসল্লীরা দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম।



