বাংলাদেশ
প্রধান খবর

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু

মধ্যপ্রাচ্যে ইরান-কে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর চলমান যুদ্ধে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি জানান, “যারা ইরানে অবস্থান করতে চান, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। আর যারা দেশে ফিরতে ইচ্ছুক, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।”

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ইরান থেকে আজারবাইজান হয়ে কিছু বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ সবসময় কূটনৈতিক উদ্যোগ ও সংলাপের মাধ্যমে এই সংঘাতের অবসান চায় এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button